শাশুড়ি আমাকে আগুনের কাছে যেতেই দেন না: শুভশ্রী

ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে ভালোবেসে ঘর বেঁধেছেন তিনি। তাদের ঘর আলো করে জন্ম নিয়েছে এক পুত্রসন্তান। সংসার জীবনে রাজের পরিবারের সঙ্গে খুব ভালো সম্পর্ক শুভশ্রীর। বিশেষ করে শাশুড়ির প্রশংসা এর আগেও করেছেন এই নায়িকা।

সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত থাকায় গত কয়েক বছর ধরে সেভাবে অভিনয়ে নেই শুভশ্রী। স্বাভাবিকভাবে ধারণা করা হয়, নিয়মিত নানা পদের রান্না করতেও শিখেছেন তিনি। কিন্তু তা হয়নি বরং উল্টোটা ঘটেছে।

তার ভাষায়— ‘রাজের জন্মদিন বা বাড়ির বাচ্চাদের জন্মদিনে পায়েস ছাড়া কিচ্ছু রাঁধি না। রাজ বা শাশুড়ি মা আমাকে আগুনের আঁচে যেতেই দেন না! বিয়ের আগে যাও বা রাঁধতে জানতাম গত চার বছরের বিবাহিত জীবনে সব ভুলে গিয়েছি। অভ্যাস না থাকলে যা হয়।’

পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় নির্মাণ করছেন ‘বৌদি ক্যান্টিন’ শিরোনামে চলচ্চিত্র। কলকাতার শেফ আসমা খানের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে এটি নির্মাণ করছেন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী। বিয়ের পর রান্না ভুলে গেলেও শুটিং সেটে এসে ফের রান্না শিখছেন বলে জানিয়েছেন তিনি।

শুভশ্রী বলেন—‘পরমদার সেটে এসে সেই ফাঁকা জায়গাটা পূর্ণ হচ্ছে। কারণ শুটিং করতে করতেই বেশ কিছু রান্না শিখে নিয়েছি। আর তা পরমদাকেও জানিয়েছি।’

সিনেমাটিতে স্বামীর চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে, শাশুড়ির চরিত্রে অভিনয় করবেন অনুসূয়া মজুমদার।

হালকা তাঁতের শাড়ি আর স্লিভলেস ব্লাউজে শুভশ্রীকে সাজিয়েছেন পরিচালক। সেই ছবির লুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন নায়িকা নিজেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *