মির্জাপুরে ১৮টি ঘর হস্তান্তর ও ৬শ’ উপকারভোগীদের মাঝে ঈদ উপহার

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সারাদেশের মতো টাঙ্গাইলের মির্জাপুরে ৩য় পর্যায়ে গৃহহীন ও ভূমিহীন ১৮টি পরিবারকে ঘর উপহার দেওয়া হয়েছে এবং আশ্রয়ন প্রকল্পের ৬ শত উপকারভোগীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ৩০ কেজি করে চালের বস্তা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার গণভবন থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও টাঙ্গাইল-৭ আসনের এমপি খান আহমেদ শুভ’র ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ১০২ জন মসজিদের ইমামকে ঈদ উপহার দেন।

উদ্বোধনের ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এম.পি খান আহমেদ শুভ।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *