Home বিনোদন বাবাকে নিয়ে অপূর্বর আবেগঘন স্ট্যাটাস

বাবাকে নিয়ে অপূর্বর আবেগঘন স্ট্যাটাস

0
90

বুঝতে শেখার পর থেকে প্রতিবার দিনটি ছিল অপেক্ষার ও আনন্দের। বাবার মুখে হাসি দেখেই অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের দিনটি শুরু হতো। ছাত্র থাকাকালীন কিংবা পরে শুটিং ব্যস্ততা যা–ই থাকুক, বাবার জন্য আলাদা সময় বের করতেন। সারপ্রাইজ, উপহার, কত কী নিয়ে হাজির হতেন বাবার সামনে।

এবারও বাবার জন্মদিন এসেছে কিন্তু নেই বাবা। জন্মদিনের ১০ দিন আগেই বাবাকে হারান। সেই শোক এখনো বয়ে বেড়াচ্ছেন, এর মধ্যে বাবার জন্মদিন শোক যেন বাড়িয়ে দিয়েছে। ফেসবুকে বাবার স্মৃতি স্মরণ করলেন এই অভিনেতা।

অপূর্ব তাঁর ফেসবুকে লিখেছেন, বাবা আজ যদি তুমি এখানে কিছু সময়ের জন্য থাকতে, তাহলে আমি বলতে পারতাম, শুভ জন্মদিন বাবা। তখন তুমি আমাকে জড়িয়ে ধরে হাসতে, তোমার চিরচেনা হাসি আমার দিনকে পূর্ণতা দিত। এই প্রথম দিনটিতে তোমাকে জড়িয়ে ধরতে পারছি না। জানি, তোমার আশীর্বাদ সব সময় আমার সঙ্গে থাকবে। তুমিই তো আমার সেরা পথপ্রদর্শক। বাবা তোমার আত্মা শান্তি পাক। মহান আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক (আমিন)।’

উল্লেখ্য, জিয়াউল ফারুক অপূর্ব তার বাবা মোহাম্মদ ওমর ফারুককে হারিয়েছেন চলতি মাসের ১৫ তারিখ। ছয় মাসের বেশি সময় ধরে তিনি ফুসফুস ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। অপূর্ব’র বাবা বেঁচে থাকলে আজ তার বয়স হতো ৭৩ বছর!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here