রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্পনগর সড়কে ড্রাম ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু শিল্পনগরের ১নং ব্রীজের দক্ষিণ পাশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক আরাফাত হোসেন (১৭) ফেনী জেলার সোনাগাজী উপজেলার মোঃ মোশাররফ হোসেনের পুত্র।
এ ব্যাপারে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন জানান, বঙ্গবন্ধু শিল্পনগর সড়কে একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে আরোহী আরাফাত হোসেন মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে। এসময় তার মাথার ওপর দিয়ে ড্রাম ট্রাকটি চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের লাশ ও মোটরসাইকেলটি বঙ্গবন্ধু শিল্পনগর পুলিশ ফাঁড়িতে রয়েছে আইনি প্রক্রিয়া শেষে করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
