নিপুণকে নিয়ে যা বললেন অপু বিশ্বাস

চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে আলোচনায় আসেন চিত্রনায়িকা নিপুন আক্তার। তবে ভোটের মাঠে জয় পাননি তিনি। তবুও সাধারণ সম্পাদকের চেয়ার দখলে রয়েছে এই অভিনেত্রীর।

সমিতির কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন আয়োজনে সরব উপস্থিতি তার। সম্প্রতি একটি ফ্যাশন ব্র্যান্ডের আয়োজনে হাজির হয়েছিলেন নিপুন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার কুইন খ্যাত অপু বিশ্বাসও। সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিপুনের বিষয়ে মুখ খুলেন তিনি।

অপু বিশ্বাস বলেন, ”একটা সময় নিপুনকে দেখে অনেকেই আমার মাকে বলতেন- ‘আপনার দুই মেয়ে কিনা?’ অনেকদিন পর তার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো।”

চলচ্চিত্রের পাশাপাশি স্টেজ শো, শুভেচ্ছাদূত হওয়া নিয়ে ভালোই সময় যাচ্ছে অপু বিশ্বাসের। তার অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। এতে তার বিপরীতে ছিলেন বাপ্পী চৌধুরী। এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে নায়িকার ‘ছায়াবৃক্ষ’।

অনুদানের এই সিনেমায় অপুর নায়ক হয়েছেন নিরব হোসাইন। এছাড়াও ‘প্রেম প্রীতির বন্ধন’-এ ঢালিউড কুইনের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক জয় চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *