ঈদের আগে ভক্তদের সুখবর দিলেন মাহফুজুর রহমান

প্রতি বছরের মতো এবারের রোজার ঈদেও দর্শক-শ্রোতাদের জন্য বিশেষ আয়োজন নিয়ে আসছেন ড. মাহফুজুর রহমান। ছোট পর্দায় থাকছে তার একক সংগীতানুষ্ঠান।

অনুষ্ঠানের শিরোনাম ‘তুমি আমার প্রেয়সী’। এটিএন বাংলায় অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগীতের প্রতি তার রয়েছে অসম্ভব ভালোবাসা। তাই তিনি যুক্ত হয়েছেন গানের ভুবনে। ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে একক সংগীতানুষ্ঠান।

এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ১০টি গান। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন শেখ রেজা শানু, নাজমা মোহাম্মদ এবং রাজেশ ঘোষ।

অ্যালবামে রয়েছে প্রেম করলেই, ভালোবাসা দাও, চাই চাই চাই, আমার জীবন, নয়নে রাখিব নয়ন, মুক্তি চেয়েছ, লক্ষী মেয়ে, ললনা, পরান পাখি এবং প্রেয়সী শিরোনামের গান।

গানগুলো চিত্রায়িত হয়েছে এটিএন বাংলার স্টুডিওতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *