আসছে ওসমান মিরাজের ‘জ্ঞানজ্যাম’

সময়ের জনপ্রিয় নির্মাতাদের একজন ওসমান মিরাজ। বরাবরই নির্মাণ করেছেন দর্শকপ্রিয় নাটক। এরই ধারাবাহিকতায় এবার তিনি নির্মাণ করেছেন রোমান্টিক কমেডি জরানার একক নাটক ‘জ্ঞানজ্যাম’।

নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সৈয়দ জামান শাওন এবং জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। আরেকটি জুটিতে দেখা যাবে মুকিত জাকারিয়া এবং আয়েশা নাফিসাকে।

নাটকটি’তে এই জুটি দুটো স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে। নাটকটিতে আরও অভিনয় করেছেন নুফা, সুমাইয়া আর্পা, সোহানুর রহমান সোহাগ, জান্নাত আফরিনসহ আরও অনেকেই।

‘জ্ঞানজ্যাম’ নাটকটি রচনা করেছেন অনামিকা মন্ডল। ইতিমধ্যেই উত্তরার বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির শুটিং হয়েছে।

নাটকটি সম্পর্কে নির্মাতা ওসমান মিরাজ বলেন, আমি বরাবরই দর্শকদের জন্য কাজ করি। এটাও তার ব্যতিক্রম না। গল্পটা অনেক সুন্দর। আমি নিজের মতো করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি গল্পটাকে। দর্শক গল্পটাকে সুন্দরভাবেই নিবে আশা রাখছি। গল্পটাতে যেমন কমেডি পাবেন দর্শকরা তেমনি শিক্ষণীয় কিছু বিষয় আছে যেটা দশর্করা দেখলেই সেটা বুঝে যাবে।

ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে নাটকটি পোস্টার। নির্মাতা সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর সিডি চয়েজ এর ব্যানারে নাটকটি সিডি চয়েজ ড্রামা ইউটিউব চ্যানেলে পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *