‘বেবি শাওয়ার’ সারলেন ন্যান্সি

আট মাস আগে গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। আপাতত সন্তানের মুখ দেখার অপেক্ষায় প্রহর গুনছেন এই দম্পতি।

নতুন অতিথিকে পৃথিবীতে স্বাগত জানানোর আগে শুক্রবার (২২ এপ্রিল) হয়ে গেল ন্যান্সির বেবি শাওয়ার অনুষ্ঠান। পরিবারের সদস্যদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন কাছের কয়েকজন বন্ধু-বান্ধব। নেটমাধ্যমে তার কিছু মুহূর্ত ভেসে বেড়াচ্ছে।

এই নিয়ে তৃতীয়বারের মতো মা হতে যাচ্ছেন ন্যান্সি । এর আগের দুই সংসারে দুই মেয়ে রয়েছে তার। একজন রোদেলা, অন্যজন নায়লা।

সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ানো ছবিতে দেখা যাচ্ছে, ফিরোজা রঙের শাড়ির সঙ্গে হালকা গয়নায় সেজেছেন ন্যান্সি । আরেকটি ছবিতে নীল-হলুদ রঙ্গের সালোয়ার কামিজে সাদামাটা লুকে দেখা যাচ্ছে তাকে। এ সময় তার স্বামী মহসীন মেহেদীর পরনে ছিলো ঘিয়ে রঙের পাঞ্জাবি আর সাদা পায়জামা। ন্যান্সির শুভ কামনায় সেখানে উপস্থিত ছিলেন ফারজানা ব্রাউনিয়া।

প্রসঙ্গত, ২০২১ সালের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। এটি তার তৃতীয় বিয়ে। গানের সুবাদেই মহসীন মেহেদীর সঙ্গে ন্যান্সির পরিচয়। মেহেদী একজন গীতিকার, পাশাপাশি অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত আছেন।

এরপর চলতি বছরের ১৩ জানুয়ারি একটি ভিডিও শেয়ারের মাধ্যমে মা হতে যাওয়ার খবরটি প্রকাশ্যে আনেন ন্যান্সি। সেই ভিডিওতে মহসীন মেহেদীর সঙ্গে আংটি বদল থেকে শুরু করে অন্তঃসত্ত্বা হওয়ার জার্নির কিছু স্থিরচিত্র দিয়ে তুলে ধরা হয়। এই ভিডিওটি নিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করেন ন্যান্সি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *