বাসাইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে মারামারি মামলায় কারাদন্ডে দন্ডিত এক পলাতক আসামিকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় গ্রেফতার করেছে বাসাইল থানা পুলিশ। সে উপজেলার হাবলা ইউনিয়নের গুসাইখালী গ্রামের লেবু মিয়ার ছেলে মোমরেজ (৪৩)।

শনিবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে মির্জাপুর থানার দায়ের করা মামলায় (নাম্বার-১(৩) তাং-২০১৩ইং/জিআর-২১৫/-১৩ইং) ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন বিজ্ঞ আদালত।

এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত এ আসামি পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রবাস থেকে দেশে আসার সময় শনিবার তাকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফিজুর রহমার বলেন, গ্রেফতারকৃত আসামিকে রবিবার আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *