মহানবী সাঃ কে অবমাননার প্রতিবাদে নান্দাইলে মানববন্ধন

শামছুজ্জামান বাবুল, নান্দাইল প্রতিনিধি: ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে অবমাননা ও ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইলে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে হাজার হাজার নবী প্রেমী ও তৌহিদী জনতা সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন।

 

আমরা নান্দাইলবাসী কর্তৃক আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে পুরো উপজেলা থেকে নবী প্রেমীরা বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে ফ্রান্সে নবী করিম (সাঃ) এর অবমাননা ও ব্যাঙ্গচিত্র প্রদর্শন কারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

 

এ সময় সমাবেশে সারাদেশ থেকে ফ্রান্সের সকল পণ্য বর্জনের ঘোষণা দেওয়া হয়।

 

মাওলানা এটিএম এমদাদুল্লাহর পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

 

বক্তরা অনতিবিলম্বে ফ্রান্স সরকারকে মহানবী হজরত মুহাম্মদ সাঃ এর ব্যাঙ্গচিত্র অপসারণ করে মুসলিম জাতির কাছে নিঃশর্তে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন।

 

পরে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *