মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: ‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ এই শ্লোগানে গাজীপুরের কালিয়াকৈরে কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে (১৯ এপ্রিল) চন্দ্রা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা কৃষক লীগের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কাশেম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, মৌচাক ইউনিয়ন চেয়ারম্যান লোকমান হোসেন, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম তুষার, পৌর কৃষকলীগের সভাপতি নুরুল ইসলাম সর্দার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নার্গিস আক্তার, মৌচাক ইউনিয়ন কৃষকলীগের সভাপতি পারভেজ আহমেদ, চাপাইর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধাসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
