ফ্রান্সে বিশ্বনবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ ফ্রান্সের প্রেসিডেন্ট কর্তৃক ইসলাম ধর্মের কটাক্ষ, বিশ্বনবীর হযরত মোহাম্মদের (সাঃ)- এর ব্যঙ্গচিত্র কার্টুনের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় তৌহিদী জনতা।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে শহরের নিউমার্কেট চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এসময় বক্তব্য রাখেন মুফতি ওয়াহেদ উল্লাহ, মাওলানা শাফিউল্লাহ, মাওলানা আব্দুস সালাম, শফিকুল ইসলাম সানি প্রমূখ বক্তব্য রাখেন। এতে তৌহিদী জনতার বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মুসল্লি, শিক্ষার্থী ও সর্বসাধারণ উপস্থিত ছিলেন।

 

সমাবেশে বক্তারা ফ্রান্সের সকল পণ্য বয়কটের জন্য ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি আহবান জানান। পরে ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা জুতাপেটা করে দাহ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *