এফডিসিতে আবার নির্বাচন, এবার প্রার্থী হলেন হিরো আলম

বিনোদন জগতের এক পরিচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আরম। অভিনয়, প্রযোজনা ও গান নিয়ে নিয়মিত কাজ করছেন। প্রায়ই তাকে রাজনীতির মাঠেও দেখা যায়। জাতীয় নির্বাচনে অংশ নিয়েও হইচই ফেলে দিয়েছিলেন তিনি। এবার আসন্ন চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন এই অভিনেতা।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে এফডিসিতে প্রযোজক সমিতির অফিসে সদস্য পদে প্রার্থীতা ফরম জমা দেন হিরো আলম।

নির্বাচনের ফরম জমা দেওয়ার পর হিরো আলম বলেন, ‘কয়েকদিন আগে প্রযোজক সমিতি থেকে নির্বাচনের সদস্য পদে ফরম কিনেছিলাম। কিন্তু কলকাতায় কাজে যাওয়া কারণে ফরমটা জমা দিতে একটু সময় নিতে হলো।’

তিনি বলেন, ‘আমি চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্র আমি ভালোবাসি। চলচ্চিত্রে কাজ করতে চাই নিয়মিত। তাই সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছি। আমি সব সময় বিশ্বাস করি স্বাধীন থাকলে অনেক কাজ করা যায়।’

বর্তমানে হিরো আলমের হাতে পাঁচটি সিনেমা রয়েছে। এ বছর সিনেমাগুলোর কাজ শেষ হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *