অরবিন্দ দেব, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় চন্দন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৬ এপ্রিল) দিবাগত গভীর রাতে শ্রীমঙ্গল থানা পুলিশ, জেলা পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে মৌলভীবাজার সদরের জগৎসী গ্রাম থেকে চন্দনকে আটক করা হয়।
শনিবার দুপুরে শ্রীমঙ্গল ষ্টেশন রোডের হিরম্ময় প্লাজার তিন তলার একটি বাসা থেকে হাত-পা বাধা অবস্থায় ধর্ষণের শিকার ১৭ বছর বয়সী এক গৃহকর্মীকে উদ্ধার করা হয়।
এসময় শ্রীমঙ্গল থানা পুলিশ বাসার গৃহিণী সাধনা ধর (৬০) পূর্ণা ধর (৩০) নামে দুই নারীকে গ্রেপ্তার করেছে। ধর্ষক চন্দন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। পরে মৌলভীবাজার জেলা পুলিশ ও র্যাবের শনিবার রাতভর যৌথ অভিযানে ধর্ষক চন্দনকে আটক করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, চন্দন ধরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের রিমান্ডের আবেদন করা হবে।
