মির্জাপুরে নানা আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সারাদেশের মতো টাঙ্গাইলের মির্জাপুরে নানা আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১৭ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের (সাবেক) ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, থানা পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত, সাবেক যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস দুর্লভ চন্দ্র, বীর মুক্তিযোদ্ধা শাজাহান মিয়া প্রমুখ।

এছাড়াও উপজেলার সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *