Home শিক্ষাঙ্গন ‘তাদের কাছে মানুষের চেয়ে কুকুরের দাম বেশি’

‘তাদের কাছে মানুষের চেয়ে কুকুরের দাম বেশি’

0
92

নজর২৪ ডেস্ক- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ভাস্কর্যের সামনে কয়েকটি কুকুরকে পরম যত্নে খিচুড়ি খাওয়াচ্ছিলেন এক তরুণী। তার পাশেই করুনা দৃষ্টিতে তাকিয়ে আছেন এক ভিখারিণী। প্রত্যাশা ছিলো তাকেও হয়তো দেয়া হবে খিচুড়ি, কিন্তু তা আর হলো না।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনই এক ছবি আপলোড করেন একজন। সেখানেই লেখা ছিলো এসব বিষয়। এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা।

 

মো. শামীম হোসাইন নামের ওই ফেসবুক অ্যাকাউন্টের মালিক এ নিয়ে লিখেন, ‘এই দৃশ্য দেখে এটাই বুঝতে পারছি যে তাদের কাছে মানুষের চেয়ে কুকুরের দাম বেশি।’

 

নজর টুয়েন্টিফোরের পাঠকদের উদ্দেশে শামীম হোসেনের স্ট্যাটাসটি তুলে দেয়া হলো:

“আমাদের মানবতার কোথায় গিয়ে পৌঁছেছে? ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলার পাশে। আমি আর রনি হাঁটতে ছিলাম, তখন দেখতে পাই একটি সুন্দরী তরুণী দুইটা কুকুর কে হাত দিয়ে মুখে তুলে খিচুড়ী খাওয়াচ্ছে আর ক্যামেরা দিয়ে ছবি তুলছে দুইজন ছেলে কিন্তু হঠাৎই চোখ পড়লাে রাস্তার পাশে একজন ভিক্ষুক মহিলা মুখে হাত দিয়ে করুনা দৃষ্টিতে সেদিকে তাকিয়ে বসে আছে! ভেবেছিলাম এই ভিক্ষুক মহিলা কেও এক প্যাকেট হাতে দিবে কিন্তু সেই ধারণা ভুল ছিলা।

 

ব্যাপারটি যখন আমাদের দুজনের দৃষ্টিগােচর হলে তখন খুবই বিরক্ত ও অবাক লাগলাে তখন রনি বললাে এই দৃশ্যটির একটি ছবি তুল, যদিও ছবিগুলো আগে তুলতে পারলে সহজেই বােধগম্য হতাে মেয়েটি কত আদর যত্ন করে কুকুরকে খাওয়াচ্ছিলাে।

 

এই দৃশ্য দেখে এটাই বুঝতে পারছি যে তাদের কাছে মানুষের চেয়ে কুকুরের দাম বেশি। ধিক্কার জানাই এই মানুষগুলােকে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here