ফ্রান্সের গির্জায় ‘আল্লাহু আকবর’ বলে ছুরি হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক- ফ্রান্সের নিস শহরের একটি গির্জায় সন্ত্রাসী হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। হামলাকারী ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করতে করতে ছুরি দিয়ে হামলা চালান বলে জানিয়েছেন উপস্থিতরা। পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করেছে।

 

গ্রেপ্তারের পরেও তিনি আল্লাহু আকবর বলে যাচ্ছিলেন বলে জানিয়েছেন শহরের মেয়র। ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। এ খবর দিয়েছে আল-জাজিরা ও ডয়েচে ভেলে।

 

এরইমধ্যে মেয়র ক্রিশ্চিয়ান এস্ত্রোসি একে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি টুইটারে জানিয়েছেন, শহরের নটরডেম চার্চে এই ছুরি হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করেছে।

 

তিনি নিশ্চিত করেন যে, হামলায় দুই নারী এবং এক পুরুষ নিহত হয়েছেন। এরমধ্যে একজন আহত অবস্থায় একটি বারে আশ্রয় নেন এবং সেখানেই তার মৃত্যু হয়। মেয়র বলেন, অপর একজনকে ভয়াবহ নৃসংসতার সঙ্গে হত্যা করা হয়েছে। তিনি একে গত সপ্তাহে নিহত হওয়া শিক্ষক স্যামুয়েল প্যাটির হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করেন।

 

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ কিছুক্ষণ পর নিস-এ পৌঁছাবেন বলেও জানান মেয়র ক্রিশ্চিয়ান এস্ত্রোসি৷

 

ফ্রান্সের সন্ত্রাসবিরোধী অফিস ঘটনার তদন্ত শুরু করেছে৷

 

এর আগে ১৬ অক্টোবর প্যারিসের স্কুল শিক্ষক স্যামুয়ের পাটিকে ছুরি হামলা চালিয়ে হত্যা করা হয়৷ তিনি ক্লাসরুমে বাকস্বাধীনতা পড়াতে গিয়ে মহানবি (সাঃ) এর কার্টুন দেখিয়েছিলেন বলে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *