বধূ সাজে ধরা দিলেন রানু মন্ডল

পরনে লাল বেনারসি, খোপায় গাধা ফুল। কপালে টিকলি, নাকে নথ। কানে দুল, গলায় হার। আর খালি গলায় কণ্ঠে তুলেছেন ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গানটি—একটি ভিডিও ক্লিপে এমন লুকে ধরা দিয়েছেন ওপার বাংলার ইন্টারনেট সেনসেশন রানু মন্ডল। যা এখন অন্তর্জালে ভাইরাল।

নববধূর সাজে রানু মন্ডলকে দেখে বিস্ময় প্রকাশ করছেন নেটিজেনরা। অনেকের প্রশ্ন—তবে কি বিয়ে করলেন রানু মন্ডল! যদিও এ বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তা ছাড়া কোনো গানের ভিডিওর জন্য এমন লুকে ধরা দিয়েছেন কিনা তাও জানা যায়নি। তবে রানু মন্ডলের এই লুক নিয়ে চর্চায় মেতেছেন নেটিজেনরা।

কয়েক দিন আগে কলকাতায় গিয়ে রানু মন্ডলের সঙ্গে একটি গানে কণ্ঠ দেন হিরো আলম। কলকাতার লেকসিটির একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়। এ গান নিয়ে ভিডিও নির্মিত হওয়ার কথা রয়েছে। আর পরিচালনা করবেন সালাউদ্দিন গোলদার। হিরো আলম-রানু মন্ডলের নতুন গান নিয়েও বেশ ক’দিন ধরেই জোর আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *