Home দেশের খবর ঢাকা মির্জাপুরে মাদক সেবনকালে আটক ৮

মির্জাপুরে মাদক সেবনকালে আটক ৮

0
109

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের অভিযানে মাদক সেবনরত অবস্থায় ৮ মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) উপজেলার মহেড়া ইউনিয়নের নগর ছাওয়ালী চরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মহেড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার, শরীফ হোসেন (৩৬), আব্দুল মিয়া (৫০), ব্যাভল সাহা (৪০), সাইজুদ্দিন (৬৫), জিন্নত আলী (৪৫), আব্দুল ওয়াদুদ (৫০), ইদ্রিস মিয়া (৪০), শাহীন মিয়া (৫২)।

থানা পুলিশের সাব-ইন্সপেক্টর মোশারফ হোসেন বলেন, গোপন সংবাদের তথ্যানুযায়ী রাতে অভিযান পরিচালনা করে আট জন মাদকসেবীকে মাদক সেবনরত অবস্থায় আটক করতে সক্ষম হই। আটককৃতদের কাছ থেকে মাদক সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদী জব্দ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’তিনজন মাদকসেবী পালিয়ে যায়।

এই বিষয়ে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে তাদের টাঙ্গাইল কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত একটি উপজেলা জনগণকে উপহার দিতে পুলিশ সব সময় কাজ শুরু করেন বলেও তিনি উল্লেখ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here