মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: মহামারি করোনার ভাইরাসের কারণে গত দুই বছর বন্ধ থাকার পর আবারও নববর্ষের উচ্ছ্বাসে মেতেছে টাঙ্গাইলের মির্জাপুরবাসী।
বৃহস্পতিবার (১৪এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তির মঞ্চের সামনে থেকে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মানুষ ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানে বরণ করে নিয়ে একটি মঙ্গল শোভাযাত্রা বের করেন শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শেষ হয়।
শোভাযাত্রাতে অংশ গ্রহণ করেন টাঙ্গাইল-৭ আসনের এমপি খান আহমেদ শুভ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, নবাগত সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, থানা অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, গত দুই বছর বন্ধ ছিল নববর্ষ বরণের উৎসব। তবে এবার পবিত্র রোজার কারণে সংক্ষিপ্ত পরিসরে উৎসব করা হয়েছে।
