Home দেশের খবর ঢাকা মির্জাপুরে নবাগত এসিল্যান্ডের যোগদান

মির্জাপুরে নবাগত এসিল্যান্ডের যোগদান

0
128

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নবযোগদান করেছেন আমিনুল ইসলাম বুলবুল।

বুধবার (১৩ এপ্রিল) সদ্য বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেনের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান সদ্য বিদায়ী এসিল্যান্ড মো. জুবায়ের হোসেন।

জানা যায়, ৩৬ তম ব্যাচের বিসিএস ক্যাডারের এই কর্মকর্তা এর আগে নীলফামারি ও লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার এবং তিনি এর আগে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায়। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত।

নবাগত সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল বলেন, ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন। সময় মতো ভূমি কর পরিশোধ করার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান। এছাড়াও মির্জাপুর উপজেলার নাগরিকদের গুণগত ভূমি সেবা প্রদানে সকলের সহযোগিতা কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here