কালিয়াকৈরে ওয়ার্ড যুবদলের নবগঠিত কমটির ইফতার ও দোয়া মাহফিল

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নবগঠিত কমিটির ৫নং ওয়ার্ড যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ডাইনকিনি মাই ওয়ান মোড়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের জন্য বিশেষ দোয়া এবং সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

এতে সময় সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড যুবদলের নবগঠিত সহ-সভাপতি মাহফুজুর রহমান লিটন, অনুষ্ঠান সঞ্চালনা করেন ৫ নং ওয়ার্ড যুবদলের নবগঠিত সাধারণ সম্পাদক সাইদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন নবগঠিত সাংগঠনিক সম্পাদক নাজমুল সরকার, সহ সভাপতি শওকত হোসেন ,জহিরুল ইসলাম, তাজুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক, রেজাউল করিম, শাহিন আলম, সহ-সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন, কোষাধক্ষ্য সম্পাদক কবির হোসেনসহ ৫ নং ওয়ার্ড পৌর যুবদলের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *