Home দেশের খবর নান্দাইলে হতদরিদ্র নারীদের বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

নান্দাইলে হতদরিদ্র নারীদের বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

0
104

শামছুজ্জামান বাবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে ১৮ জন হতদরিদ্র পরিবারের নারীদের মাঝে বিনামূল্যে সেলাই বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইল এপি’র উদ্যোগে দারিদ্রতা দূরীকরণ ও শিশুদের সার্বিক জীবনমান নিশ্চিতকরনের লক্ষ্যে বিনামূল্যে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইল এপি’র ম্যানেজার সুমন রুরাম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here