কালীগঞ্জে দরিদ্রদের মধ্যে ১০০ টিউবওয়েল বিতরণ

সাঈদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ১০০ অসহায় দরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) বেলা ১২ টার সময় নলডাঙ্গা সরকারি ভূষন রোডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ সব টিউবওয়েল বিতরণ করা হয়।

গ্রামীণ অসহায় মানুষের সূপেয় নিরাপদ পানি নিশ্চিত করা লক্ষ্যে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মহিউদ্দিনের অর্থায়নে এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের আয়োজনে এ টিউবওয়েল দেওয়া হয়।

এর আগে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বেলাট-দৌলতপুর আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অলিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের এজিএম রবিউল ইসলাম, জামাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন, মালিয়াট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকরামুল হক সংগ্রাম, কোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আয়ূব হোসেন মোল্লা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের একান্ত সহকারি এমএ রউফ, যুবলীগ নেতা লিয়াকত আলী খান লিটন ও সাইফুল ইসলামসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *