মোংলায় তক্ষক উদ্ধার

শেখ রাসেল, বাগেরহাট জেলা প্রতিনিধি: মোংলায় বাংলালিংক অফিস থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে মোংলা পৌর এলাকার ১ নং পাকা জেটি সংলগ্ন বাংলালিংক অফিস থেকে একটি তক্ষক উদ্ধার করেন বাংলালিংক অফিস মোংলা শাখার ম্যানেজার শেখ ফজলুল রশিদ।

সকালে জানালার পাশে তক্ষকটি দেখতে পেয়ে তিনি একটি নেটের মাধ্যমে আটকে ফেলেন। পরে ৯৯৯ নাম্বারে কল করে বিস্তারিত জানিয়ে দেন।

তিনি বলেন, আমি জানি এই প্রাণী নিয়ে অনেক গুজব ছড়ানো হয়, তাই আমি সাথে সাথে ৯৯৯ নাম্বারে কল করে সহযোগিতা চাই।

পরে তক্ষকটি উদ্ধার কাজে বণ্যপ্রাণী পরিদর্শক আবদুল্লাহ আস সাদিকের নির্দেশে বণ্যপ্রাণী ফরেনসিক বিভাগের প্রশিক্ষণপ্রাপ্ত ভলেন্টিয়ার সাংবাদিক শেখ রাসেল এগিয়ে আসেন।

এসময় তক্ষকটি উদ্ধার করে মোংলা বনবিভাগের প্রধান আজাদ কবিরের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। পরবর্তী সময়ে সুন্দরবনে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *