এসিল্যান্ডকে মির্জাপুর সাংবাদিক সংস্থার বিদায় সংবর্ধনা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ মির্জাপুর সহকারি কমিশনার (ভ‚মি) মো. জুবায়ের হোসনকে বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা দিয়েছে মির্জাপুর সাংবাদিক সংস্থা। সন্ধ্যায় মির্জাপুর সাংবাদিক সংস্থার কার্যালয়ে এ বিদায় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সংস্থার সভাপতি মাজহারুল ইসলাম শিপলু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের (সাবেক) সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সহিনুর রহমান খান, সাধারণ সম্পাদক আল মামুন খান, মির্জাপুর সাংবাদিক সংস্থার সহ-সভাপতি কাইয়ুম মিয়া, যুগ্ম-সম্পাদক মো. রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. সানোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মো. শামীম মিয়া, দপ্তর সম্পাদক রাব্বি ইসলাম, প্রচার সম্পাদক মো. মিনহাজ উদ্দিন, ক্রীড়া সম্পাদক বশির উদ্দিন, সদস্য সাইফুল ইসলাম, সদস্য নাজিম উদ্দিনসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *