পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে এরদোগানের ফোন

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান। শাহবাজ প্রধানমন্ত্রী হওয়ায় তাকে নিয়ে এরদোগান ‘অত্যন্ত খুশি’ বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরই তাকে ফোন করেন তুর্কি প্রেসিডেন্ট। একইসঙ্গে পাকিস্তানের গণতান্ত্রিক কার্যক্রমেরও প্রশংসাও করেছেন তিনি। এ খবর দিয়েছে জিও টিভি।

এরদোগান শাহবাজ শরিফকে উদ্দেশ করে আরও বলেন, ‘আমি দৃঢ় বিশ্বাস করি যে, আপনার নেতৃত্বে পাকিস্তান ও তুরস্কের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত হবে। কেননা আমরা একে অপরের বিশ্বস্ত ভাই।’

দুজনের আলাপকালে শাহবাজ বলেন, ‘দুই দেশের সম্পর্ক আরও নিকটবর্তী করতে চাই।’

এ সময় টেলিফোন করা ও অভিনন্দন জানানোর জন্য তুর্কি প্রেসিডেন্টের শুকরিয়া আদায়।

অন্যদিকে টুইটারে শেহবাজ শরীফের উদ্দেশ্যে অভিনন্দন বার্তা পাঠান নরেন্দ্র মোদি। তিনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়ায় মুহাম্মদ শেহবাজ শরীফকে অভিনন্দন। মোদি আরও বলেন, ভারত পাকিস্তানকে সন্ত্রাস মুক্ত একটি শান্তি ও স্থিতিশীলতার দেশ হিসেবে দেখতে চায়। যাতে আমরা উভয়ই আমাদের উন্নয়ন ও চ্যালেঞ্জগুলিতে মনোযোগ দিতে পারি এবং আমাদের জনগণের মঙ্গল ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারি।

উল্লেখ্য, পিটিআই সভাপতি ইমরান খানকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অপসারণের পর, পার্লামেন্টের নিম্নকক্ষ থেকে বিরোধী দলের যৌথ প্রার্থী শেহবাজ শরীফ ১৭৪ ভোট পেযে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *