Home দেশের খবর ঢাকা গত ১৩ বছরে দেশে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড হয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

গত ১৩ বছরে দেশে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড হয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

0
106

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, গত ১৩ বছরে বর্তমান সরকার দেশের জন্য ব্যাপক উন্নয়ন কাজ করেছে। যা দেশের মানুষ দেখতে পাচ্ছেন। এর আগে অন্যরা ৩০ বছর ক্ষমতায় থাকায় দেশ অনেক পিছিয়ে গেছে। দেশের উন্নয়নে বাধাগ্রস্ত হয়েছে।

রবিবার দুপুরে (১০ এপ্রিল) কালিয়াকৈর উপজেলা মিলনায়তনে ২০২১-২০২২-অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষনা বেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় নির্বচনী এলাকা ভিত্তিক ২য় পর্যায়ে বরাদ্দের ৭০ লক্ষ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

আ.ক.ম মোজাম্মেল হক বলেন, উপজেলা পর্যায়ে কালিয়াকৈরে ১টি মসজিদের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ২৬ লক্ষ টাকা। সেই মসজিদে মুসলিরা নামাজ আদায় করতেছে এবং এটাই আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রী সুস্থ্য থাকলেও তার কিছুই চাইতে হবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সারোয়ার আলম।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুজ্জামান সেতুসহ বিভিন্ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here