Home বিনোদন আমি পূর্ণিমাকে অনেক পছন্দ করি: সজল

আমি পূর্ণিমাকে অনেক পছন্দ করি: সজল

0
192

অভিনয়শিল্পী সজল ও পূর্ণিমার পরিচয় প্রায় এক যুগ আগে। একসঙ্গে ‘কুইন’, ‘অন্ধজনে অন্ধক্ষণে’, ‘নন্দনী ও অসমাপ্ত গল্প’সহ অনেক নাটকে অভিনয় করেছেন। সেই থেকেই তারা ভালো বন্ধু।

সম্প্রতি ফেসবুকে অভিনেত্রী পূর্ণিমার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সজল। ছবিটি ফ্যান পেজ থেকে শেয়ার দিয়ে লাভ রিয়্যাক্ট দিয়েছেন। অন্য কিছু লেখা নেই।

ছবিটি সম্পর্কে জানতে চাইলে সজল বলেন, ‘এটা অনেক আগের একটি ছবি। আমি পূর্ণিমাকে অনেক পছন্দ করি। হঠাৎ তার কথা মনে পড়ায় ছবিটি পোস্ট করেছি।’

তিনি বলেন, ‘পূর্ণিমার সঙ্গে আমার ভালোবাসার সম্পর্কটা অনেক বেশি। পূর্ণিমাকে অনেক আগে থেকেই পছন্দ করি। সেই মানুষটাই পছন্দ করার মতো। একসঙ্গে শুটিংয়ে আমরা অনেক মজা করতাম। একবার শুটিং করতে কাদার মধ্যে পড়ে গেলাম, গায়ে কাদা লাগল। সবাই আমার কষ্ট দেখে চিন্তিত। কিন্তু সে (পূর্ণিমা) হাসছে। সে সব সময় মজা করতে পছন্দ করে। কাজের জায়গা থেকে আমাদের এই সম্পর্ক। আমরা ভালো বন্ধু। যে কারণে হঠাৎ ওর কথা মনে হলো। ভাবলাম আমাদের একটি ছবি দর্শকদের সঙ্গে শেয়ার করি।’

আর কী কারণে পূর্ণিমাকে এতটা পছন্দ করেন? এমন প্রশ্নে সজল বলেন, ‘শুটিং সেটে প্রাণবন্ত মানুষ খুব একটা দেখা যায় না। সেখানে পূর্ণিমা একজন এন্টারটেইনার। যদি কারও মুড অফ থাকে, সে মন ভালো করে দেবে—এ নিশ্চয়তা শতভাগ।

সহকর্মী হিসেবে যেমন ভালো, ব্যক্তিগত জীবনে সে ভালো মানুষ। একবার পূর্ণিমার একটি শোতে গিয়েছিলাম। তখন ও প্রশ্ন করে ঢালিউডে আমার পছন্দের অভিনেত্রী কে? পূর্ণিমা জানত সে–ই আমার পছন্দের অভিনেত্রী। কিন্তু আমি পছন্দ করি শাবনূরকে। এটা শুনে ও বলতে ছিল এর পরে আমার নাম বলিস না (হাসি)। এটাকে সে সম্মান করেছে। আমাদের মাঝে বোঝাপড়া ভালো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here