শাকিব খান-বুবলীর মধুর সম্পর্কে ফাটল!

ঢালিউড কিং শাকিব খান। বর্তমানে দর্শকপ্রিয়তার শীর্ষে তার অবস্থান। শাকিব খানের বিপরীতে অভিনয় করে অনেকেই দ্রুত তারকাখ্যাতি পেয়েছেন। ২০১৬ সালে শাকিব খানের বিপরীতে অভিনয় করার সুযোগ পান সংবাদ পাঠিকা শবনম বুবলী। এরপর শাকিবের সঙ্গে কয়েকটি সিনেমায় অভিনয় করে রাতারাতি পরিচিতি পান এই নায়িকা।

শাকিব খান-অপু বিশ্বাস জুটির পর এই জুটি নিয়মিত কাজ করতে থাকে। তাদের পর্দার রোমান্স বাস্তবেও গুঞ্জন তোলে। তাদের বিয়ের গুঞ্জনও শোনা যায়। সব মিলিয়ে দুজনের মধুর সম্পর্ক ছিল। তবে এবার শোনা যাচ্ছে তাদের সেই সম্পর্কে ফাটল ধরেছে।

শাকিব খান-বুবলী সর্বশেষ তপু খানের ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমায় অভিনয় করেন। এই সিনেমার সাইনিং অনুষ্ঠানে তাদের সর্ম্পকের ফাটল নিয়ে কথা ওঠে। কারণ পুরো অনুষ্ঠানে একে অপরের সঙ্গে কুশল বিনিময় বা কথা বলতে দেখা যায়নি দুজনকে। কোনোমতে সিনেমার কাজ শেষ করেন তারা। এরপর শাকিব খান বুবলীকে ছাড়াই সিনেমায় কাজ করে যাচ্ছেন। অন্যদিকে বুবলীও অন্য নায়কের বিপরীতে কাজ করছেন।

লক্ষ্যনীয় হলো, শাকিব খানের এক সময়ের বন্ধু যার সঙ্গে শাকিবের সর্স্পক এখন দা-কুমড়া, সেই বন্ধুর সিনেমায় বুবলী নিয়মিত কাজ করছেন। সর্বশেষ শাকিব খানের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাতে দেখা যায়নি বুবলীকে। অথচ একসময় শাকিব খানকে নিয়ে বুবলী নিয়মিত ছবি পোস্ট করতেন এবং জন্মদিনে শুভেচ্ছা জানাতেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে শাকিব খান প্রসঙ্গে প্রশ্ন করা হলে বুবলী জানান, শাকিব খানকে নিয়ে কথা বলার আমি কেউ না।

আসছে ঈদে শাকিব-বুবলী অভিনীত ‘বিদ্রোহী’ সিনেমা মুক্তি পাচ্ছে। সিনেমাটি ২০১৯ সালেই নির্মাণ শেষ হয়। সিনেমার প্রচারণায় শাকিব খানকে দেখা যাচ্ছে না। শাকিব খান তার ‘গলুই’ সিনেমার প্রচারণায় ব্যস্ত। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেন পূজা চেরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *