Home দেশের খবর খুলনা পুলিশ ভ্যান থেকে পালানোর ৬ ঘণ্টার মধ্যেই ধরা খেলো ৪ আসামি

পুলিশ ভ্যান থেকে পালানোর ৬ ঘণ্টার মধ্যেই ধরা খেলো ৪ আসামি

0
120

বেনাপোল প্রতিনিধি- যশোরের শার্শার আমলা গ্রাম থেকে মাদকসহ আটক ৪ আসামি হ্যান্ডকাপ পড়া অবস্থায় পুলিশের ভ্যান থেকে পালিয়েছে আজ মঙ্গলবার সকালে। পরে ৬ ঘন্টা অভিযান চালিয়ে পুলিশ গোগার সেতাই গ্রাম থেকে হ্যান্ডকাপসহ ৪ জনকেই আটক করেছে।

 

আটক আসামিরা হচ্ছে, আমলা গ্রামের ওয়াহেদ হোসেনের ছেলে মামুন হোসেন (২৫), রেজাউল ইসলামের ছেলে শামীম ইসলাম (২৭) মোস্তফার ছেলে শাহাবউদ্দিন (৩০) ও আয়নাল হোসেনের ছেলে বিল্লাল হোসেন (৩২)।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শার্শা থানা পুলিশ আজ সকালের দিকে আমলা গ্রামে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ ৪ জনকে আটক করে পুলিশ ভ্যানে ওঠায়। থানায় নেয়ার সময় ৪ জন আসামি হ্যান্ডকাপসহ মাঝপথে পুলিশ ভ্যান থেকে লাফিয়ে পালিয়ে যায়। পরে পুলিশের বেশ কয়েকটি দল সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুপুর ২টার দিকে সেতাই গ্রাম থেকে তাদের

 

শার্শা থানার ওসি বদরুল আলম খান আসামি পলায়নের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি আটকের জন্য বিভিন্ন স্থানে পুলিশী অভিযান জোরদার করা হয়েছে, ৬ ঘন্টা অভিযান শেষে দুপুরের দিকে পলাতক আসামিদের আটক করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here