Home দেশের খবর ঢাকা কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকান্ডে মার্কেটের ১০ দোকান ভষ্মিভূত

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকান্ডে মার্কেটের ১০ দোকান ভষ্মিভূত

0
127

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভাস্থ সফিপুর বাজারে মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার দুপুরে (৮ এপ্রিল) পৌরসভাস্থ সফিপুর কাঁচা বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মার্কেটের ১০টি দোকান ভষ্মিভূত হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুরে লতিফ হোসেনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে গোবিন্দ সাহা, আব্দুল আলিম, গৌরাঙ্গ সাহা, সাহদেব সাহা, লিটন সাহার দোকানে মূহুর্তে মধ্যে অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মীভূত হয়ে যায়।

স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে জরুরী সেবা ৯৯৯ কল দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here