Home বিনোদন এখনই মার্কেট গরম করতে হবে: মালেক আফসারী

এখনই মার্কেট গরম করতে হবে: মালেক আফসারী

0
193

দেশীয় ছবির অন্যতম সফল পরিচালক মালেক আফসারী। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় নানান বিষয়ে আলোচনা, তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করে ভিডিওবার্তা দেন তিনি। এবার শাকিব-পূজা জুটির প্রথম সিনেমা ‘গলুই’র টিজার দেখে মার্কেট গরম করার আহ্বান জানালেন এই নির্মাতা।

মালেক আফসারী বলেন, ‘এটা অ্যাকশন ছবি না। আপনারা যারা ট্রেলারে অ্যাকশন দেখে অভ্যস্থ তারা একটু ধাক্কা খেতে পারেন। আমাকে যদি জিজ্ঞাসা করেন ট্রেলার কেমন হয়েছে? আমি বলবো খুব মিষ্টি হয়েছে। শাকিবের বয়স অনেক কম লাগছে, পূজাকেও চমৎকার দেখাচ্ছে। ট্রেলার রিলিজ দিয়ে চুপচাপ বসে থাকলে চলবে না। এখনই মার্কেট গরম করতে হবে। সিনেমার সাফল্যের দরজা খুলতে ধামাকা প্রচারণার প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘এই সিনেমার প্রচারণার সবচেয়ে বড় দায়িত্ব শাকিব খানের ওপর। তাকে ঢাকায় আসতে হবে। এই ছবির প্রচারণায় ঈদের আগেই আসবে। কিন্তু আমার মনে হচ্ছে দেরি হয়ে যাচ্ছে। এখনই আসা উচিত। আমি শুনেছি, সে আসবে। খেলা জমবে। খেলা জমলেই দর্শক হলে আসবে।’

এদিকে মালেক আফসারীর ভিডিওটি নিজের ওয়ালে শেয়ার দিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এস এ হক অলিক। তিনি লেখেন, ‘ধন্যবাদ মালেক আফসারী ভাই। আপনার মতো একজন বিজ্ঞ, অভিজ্ঞ ও সফল চলচ্চিত্র নির্মাতার পরামর্শ গ্রহণ করলাম। আপনার এই ভালোবাসা, এই আদর আমার সারা জীবন মনে থাকবে।’

আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘গলুই’ ছবিটি। এই মাধ্যমে প্রথম পর্দায় জুটি হয়েছেন শাকিব খান ও পূজা চেরি। ঈদে মুক্তি উপলক্ষে সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবিটির টিজার।

ছবিতে দেখা যাবে, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্প। শুটিং হয়েছে টাঙ্গাইল জেলা ও জামালপুরের নদী তীরবর্তী এলাকায়।

গলুই ছবিটি পরিচালনা করেছেন এসএ হক অলিক। সরকারি অনুপ্রাপ্ত এই ছবিটির প্রযোজক হিসেবে আছেন খোরশেদ আলম খসরু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here