প্রতিজ্ঞা করেছি, কেজি দরে তরমুজ কিনব না: ওমর সানী

রমজানে কেজি দরে তরমুজ বিক্রি নিয়ে ব্যাপক চটেছেন এক সময়ের সুপারস্টার ওমর সানী। পিছ হিসেবে বিক্রির কথা বার বার বিভিন্নমহল থেকে বলা হলেও কাজ হয়নি।

অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট তরমুজ কেজি দরেই বিক্রি করে যাচ্ছে। বিষয়টি নিয়ে ওমর সানী একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন।

তিনি লিখেছেন, ফেরাউনের প্রথম ব্যবসা ছিল তরমুজের ব্যবসা। ফেরাউন তরমুজ পিস হিসেবে কিনে এনে দাঁড়ি পাল্লায় মেপে বিক্রি করতেন। মেপে অনেক দামে বিক্রি করার কারণ, সেই সময় সাধারণ মানুষ তরমুজ কিনে খেতে পারতেন না।

আজ থেকে তিন (৩) হাজার বছর আগে ফেরাউন ঠিকই মারা গিয়েছে। কিন্তু ফেরাউনের কিছু বংশধর বাংলাদেশে এখনো আছে। তারা রমজান আসলে সকল ধরনের পণ্য সামগ্রির দাম বারিয়ে দেয়। আল্লাহ এদের হেদায়েত দান করুন।

এভাবে তরমুজ না কেনার প্রতিজ্ঞা করেছেন জানিয়ে তিনি আরও লেখেন, ‘আমরা কেজি দরে তরমুজ কিনব না, আমি প্রতিজ্ঞা করেছি। আপনি?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *