সিয়ামের নারীভক্তদের নিয়ে যা বললেন অবন্তী

বর্তমান সময়ের উঠতি নায়ক সিয়াম আহমেদ। শিক্ষাজীবন থেকে বিনোদন জগৎ সবখানেই সফল সিয়াম। ছোট পর্দা থেকে বড় পর্দা সমানে দাপিয়ে বেড়াচ্ছেন এ সময়ের জনপ্রিয় এ নায়ক।

ব্যক্তিজীবন নিয়ে শোবিজ অঙ্গনের তারকাদের থেকে কিছুটা ব্যতিক্রম তিনি। প্রেম, ভালোবাসা, বিয়ে কিছু নিয়েই লুকোচুরি করেননি সিয়াম। ক্যারিয়ারের শুরুতেই প্রেমিকা অবন্তীকে নিয়ে খোলামেলাই কথা বলেছিলেন সিয়াম। এরপর ধুমধাম করে বিয়েসহ বাবা হওয়ার খবর। সব আনন্দই ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন এই দম্পতি।

সিয়ামের স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী অভিনেত্রী না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে তিনি নিজেও কোনো তারকার থেকে কম নন। তবে সিয়ামের স্ত্রী ছাড়াও তার নিজস্ব একটি পরিচয় গড়ে তুলেছেন তিনি।

ব্র্যান্ড প্রমোটার অবন্তী মেকআপ ও রূপচর্চাবিষয়ক বিভিন্ন পণ্য নিয়ে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লাইভ করে থাকেন। এমনই একটি লাইভে ভক্তদের সঙ্গে নিজের ও সিয়ামের ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেন অবন্তী। উত্তর দেন ভক্তদের বিভিন্ন কৌতূহলের।

লাইভের শুরুতে অবন্তী নিজেই বলে দেন সিয়ামকে নিয়ে প্রশ্ন করলে উত্তর দেবেন তিনি, তবে তার অনাগত সন্তানের বিষয়ে কিছু জানতে চাওয়া যাবে না।

বিভিন্ন প্রশ্নের উত্তরে অবন্তী জানান, তার ও সিয়ামের মধ্যে ঝগড়া খুব কম হয়। সিয়াম ঠান্ডা মাথার মানুষ হওয়ায় আর অবন্তী কিছুটা রগচটা হওয়ায় দুজন দুজনের মেজাজ বুঝে চলেন। তবে সিয়ামের নারীভক্তদের নিয়ে কোনো ধরনের মাথা ঘামান না অবন্তী। এমনটাই জানান সিয়ামপত্নী।

উল্লেখ্য, দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সিয়াম-অবন্তী জুটি। সিয়াম আহমেদ তার ক্যারিয়ার শুরু করেছিলেন বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। এরপর নাটকে এসে নজর কাড়েন।

২০১৮ সালে ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। সম্প্রতি ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় অভিনয়ের সুবাদে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’ শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছেন সিয়াম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *