প্রেমিকাকে নিয়ে সাবেক স্ত্রীর প্রেমিকের সঙ্গে হৃত্বিক

দীর্ঘদিন আগেই দাম্পত্য জীবনের ইতি টেনেছেন হৃত্বিক রোশন ও সুজানা খান। সংসার জীবনের ইতি টানলেই তাদের বন্ধুত্ব এখনও অটুট রয়েছে। তবে অতিত ভুলে দু’জনেই সবকিছু আবার নতুনভাবে শুরু করছেন। গত কয়েকদিনে যার প্রমাণ বহুবার মিলেছে।

অভিনেত্রী-সংগীতশিল্পী সাবা আজাদের সঙ্গে মন দেওয়া-নেওয়া শুরু হয়েছে হৃত্বিক রোশনের। এতোদিন সেটি নিয়ে কোন আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, দু’দিন আগে প্রেমিকার হাতে হাত রেখে মুম্বাই বিমানবন্দর থেকে বেরিয়ে সম্পর্কে সিলমোহর দিয়ে দিয়েছেন বলিউডের এই অভিনেতা।

অন্যদিকে, হৃত্বিকের সাবেক স্ত্রী সুজানা খানের আরস্লান গোনি নামে একজনের সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে। এমনকি তাদেরও সম্প্রতি হাতে হাত রেখে মুম্বাই বিমানবন্দর থেকে বের হতে দেখা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, সাবেক দম্পতি হৃত্বিক-সুজানা তাদের প্রেমিক-প্রেমিকাকে নিয়ে গোয়া ঘুরতে গিয়েছিলেন। যার কয়েকটি ছবি এরইমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে প্রেমিকা সাবা আজাদকে সঙ্গে নিয়ে সাবেক স্ত্রী সুজানার প্রেমিক আরস্লান গোনির সঙ্গে ছবি তোলার জন্য পোজও দিতে দেখা গেছে বলিউডের এই অভিনেতাকে।

ভাইরাল হওয়া ছবিটিতে একেবারে নতুন লুকে দেখা গেছে হৃত্বিক রোশনকে। প্রেমিকা সাবা আজাদের কোমরে হাত দিয়ে রেখেছেন তিনি। আর প্রেমিকের কাঁধে ছিলো সুজানার হাত।

একটা সময় বলিউডের আদর্শ দম্পতি হিসেবে পরিচিত ছিলেন হৃতিক-সুজানে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই বদলে যায়। কলেজ জীবনের প্রেম, এরপর ২০০০ সালে বিয়ে- কিন্তু হৃতিক-সুজানের সুখী গৃহকোণে ফাটল ধরে প্রায় দেড় দশক পর। ২০১৪ সালের এই ডিভোর্স চমকে দিয়েছিল সবাইকে।

তবে দাম্পত্য সঙ্গী না থাকলেও পরস্পরের বন্ধু তারা। ডিভোর্সের পর দীর্ঘসময় একাই ছিলেন দুজনে। তবে গত বছর থেকে সুজান খানের সঙ্গে আরসালান গোনির সম্পর্কের কথা কানে আসতে থাকে। আর মাস কয়েকের মধ্যেই হৃতিকও খুঁজে নেন তার নতুন সঙ্গী, সাবা আজাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *