Home বিনোদন অবশেষে সুখবর পেলেন শাকিব খান

অবশেষে সুখবর পেলেন শাকিব খান

0
113

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির আসন্ন নির্বাচন কেন্দ্র করে ২৪ মার্চ ভোটার তালিকা হাল নাগাদের সময় বাদ পড়ে শাকিব খানের নাম। আয়করের কাগজটি জমা না দেয়ার প্রাথমিকভাবে প্রকাশিত ভোটার তালিকায় নাম তার নাম ওঠেনি বলে সে সময় জানান সমিতির অফিস সচিব সৌমেন রায় বাবু

বুধবার জানা গেল ভোটাধিকার ফিরে পেয়েছেন প্রযোজক শাকিব খান। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে নাম এসেছে এই চিত্রনায়কের।

সমিতির অফিস সচিব সৌমেন রায় বাবু জানিয়েছেন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে আপিল করে ভোটাধিকার ফিরে পেয়েছেন শাকিব। তাই আসন্ন নির্বাচনে তার ভোট প্রদান অথবা প্রার্থী হওয়া নিয়ে আর কোনো বাঁধা থাকছে না।

জানা গেছে, প্রযোজক সমিতিতে প্রয়োজনীয় কাগজপত্রে জমা দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল করেন শাকিব খান। আপিলটির পরিপ্রেক্ষিতে তাকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হচ্ছে।

আগামী ২১ মে প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আছে। গত বছরের মার্চ থেকে এই সমিতি নেতৃত্বশূন্য। তারপর থেকে খুঁড়িয়ে চলছিল চলচ্চিত্রের ‘মাদার অর্গানাইজেশন’ নামে পরিচিত এই সমিতির কার্যক্রম।

শাকিব খান তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে নিয়মিত ছবি নির্মাণ করে আসছেন। তার প্রযোজিত হিরো দ্য সুপারস্টার, পাসওয়ার্ড, বীর ছবিগুলো প্রতিটি ব্যবসায়িকভাবে সাফল্য অর্জন করেছে। বর্তমানে তিনি আমেরিকা অবস্থান করছেন।

সেখানে নিজের প্রযোজনায় নির্মাণ করছেন ‘রাজকুমার’ নামের নতুন ছবি। হিমেল আশরাফের পরিচালনায় এ ছবির নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here