১০৩ জনকে শিল্পী সমিতির সদস্য পদ ফেরত দিলেন কাঞ্চন-নিপুণ

অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পূর্ণ সদস্য পদ হারানো ১৮৪ জনের মধ্যে ১০৩ জনের সদস্যপদ ফিরিয়ে দিলেন কাঞ্চন-নিপুণ পরিষদ। এখন সহযোগি সদস্য হিসেবে থাকা ওই ১০৩ জন সদস্য ভোটাধিকারসহ সমিতির অন্যান্য সুবিধা ভোগ করতে পারবেন।

বুধবার এক শিল্পী সমিতির কার্যকারি পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক।

সাইমন বলেন, আজ আমাদরে শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্যদের মিটিং অনুষ্ঠিত হয়। এই মিটিংয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সাইমন আরও বলেন, আপনারা জানেন গত কমিটি ১৮৪ জনের ভোটাধিকার বাতিল করে। এই ১৮৪ জনের মধ্যে ২০ জন মারা গেছেন, বাকি সদস্যদের খোঁজ খবর এখনো পাওয়া যায়নি।

পদ হারানোদের পদ ফিরিয়ে দেওয়ার জন্য আদালতের আদেশ এসেছিল ফেব্রুয়ারি মাসেই। সেই আদেশের বলেই বুধবার শিল্পী সমিতির সদস্যদের তালিকায় যুক্ত হলেন পদ হারানো ১০৩জন।

পদ ফিরে পাওয়ায় কাঞ্চন-নিপুণ ও তাদের নেতৃত্বের কমিটিকে ধন্যবাদ জানাচ্ছেন শিল্পীরা। তাদের মধ্যে অন্যতম একজন শাবনূর রতন বলেন, ‘নিপুণ আপাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই৷ কাঞ্চন ভাই, রিয়াজ ভাই, সাইমনসহ সবাই আমাদের সদস্যপদ ফিরিয়ে আনার জন্য কষ্ট করেছেন৷ আজ সবাই সদস্যপদ ফিরে পেয়ে আনন্দে কাঁদছে।’

ভোটাধিকার ফেরত পাওয়ার খবরে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় অভিনেতা শান আরাফ বলেন, ‘এটা আমাদের জন্য অনেক আনন্দের খবর। এর মাধ্যমে প্রমাণীত হলে জায়েদ খান আমাদের ভুল ছিলো। সে আমাদের ভোটাধিকার অন্যায়ভাবে ছিনিয়ে নিয়েছে। আজ কাঞ্চন-নিপুণ এসে যা করলো তা ইতিহাস হয়ে থাকবে। এই ১০৩ জন শিল্পীর ভালোবাসা ও দোয়া তাদের প্রতি আজীবন থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *