Home আলোচিত ভয়ঙ্কর রাত ছিল সেদিন, এখন নিজেকে খুব অপরাধী মনে হয়: ববি

ভয়ঙ্কর রাত ছিল সেদিন, এখন নিজেকে খুব অপরাধী মনে হয়: ববি

0
137

২০১০ সালে ‘খোঁজ- দ্য সার্চ’ এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এরপর কাজ করেছেন দেশের তারকা অভিনেতাদের বিপরীতেও। প্রায় এক যুগের ক্যারিয়ারে আছে বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমা।

২০১৯ সালের ০৫ এপ্রিল এই অভিনেত্রীর বাবা মারা যান। বাবার মৃত্যুবার্ষিকী হওয়ার কারণে ০৫ এপ্রিল রাতকে নিজের জীবনের ‘ভয়ংকর রাত’ বলে আখ্যা দিয়েছেন ‘বিজলী’খ্যাত নায়িকা।

সামাজিকমাধ্যমে বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি স্ট্যাটাস দিয়েছেন ববি। সেখানে তিনি লেখেন, ‘কি যে ভয়ংকর রাত এপ্রিলের ৫ তারিখ। সবাই বলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে! ভয়, অস্থিরতা, কান্না, কষ্ট যতো সময় যাবে ওই রাত আর এমন লাগবে না। কিন্তু আমার তো কমছে না। বরং কখনো কখনো বাড়ছে। মাঝে মধ্যে বিশ্বাস হয় না আব্বা নেই। ’

ঢাকাই সিনেমার এই নায়িকা লেখেন, ‘যে মানুষটা এতো সব কিছু করে দিলো- আর নেই! কিন্তু তার শিক্ষা, মানুষের জন্য ভালোবাসা, সরলতা, বুঝে হোক আর না বুঝে হোক সবসময় মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা এসব তো আর মুছে যাবে না। ’

ববি আরও লেখেন, ‘অনেক দেখতে ইচ্ছে করে, জড়িয়ে ধরতে ইচ্ছে করে, একসঙ্গে বসে খেতে ইচ্ছে করে, সিনেমা দেখতে ইচ্ছে করে। ক্রিকেট খেলা দেখার সময় বাংলাদেশ না জিতলে প্রেসার হাই হয়ে যাওয়া, এতো সততা, আনুগত্য, সরলতা, এতো শক্তিশালী সমর্থন পদ্ধতি কোথায় পাবো?’

যোগ করে তিনি লেখেন, ‘অনেক কথা ছিল তোমার সঙ্গে বলতে পারলাম না। আব্বা তুমি চলে যাবার আগের দুই সপ্তাহ আমি ভারতে শুটিং করছিলাম। নিজেকে খুব অপরাধী মনে হয়। আমি যদি সেই সময় তোমার সঙ্গে থাকতে পারতাম…। কতো আবদার, কতো ভালোবাসা, কতো অভিমান সব তোমার সঙ্গে নিয়ে গেছ। ’

ববি বর্তমানে কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। আসছে ঈদে তার অভিনীত ‘বৃদ্ধাশ্রম’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। এটি পরিচালনা করেছেন বাংলা গানের জনপ্রিয় শিল্পী এসডি রুবেল। এতে ববির বিপরীতে অভিনয়ও করছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here