পূর্ব ঘোষণা ছাড়াই রংপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

সাইফুল ইসলাম মুকুল, ষ্টাফ রির্পোটার: পূর্ব ঘোষণা ছাড়াই বেতন-ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে রংপুর থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা। হঠাৎ শুরু হওয়া এই কর্মবিরতিতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী সাধারণ।

মঙ্গলবার সকাল ১০টা থেকে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। রংপুর নগরীর কামারপাড়া ঢাকা কোচস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে কর্মবিরতির আওতামুক্ত রয়েছে এনা এবং শাহ্ ফতেহ আলী পরিবহন।

এদিকে কর্মবিরতির বিষয়টি দুপুর দেড়টার দিকে অস্বীকার করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক এম এ মজিদ।

সরেজমিনে দেখা গেছে, কামারপাড়া ঢাকা কোচস্ট্যান্ডে অলস সময় কাটাচ্ছেন চালক ও শ্রমিকরা। কাউন্টার থেকে টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ বাস চলাচল বন্ধ রাখায় বিপাকে পড়েছেন আগে থেকে টিকিট কেটে রাখা যাত্রীরা।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক এম এ মজিদ বলেন, বাস চলাচল বন্ধ রাখার সঠিক কারণ আমার জানা নেই। ঢাকায় খোঁজ নিয়ে জানতে হবে। আমরা চাই না রমজান মাসে পরিবহনের জন্য মানুষের কষ্ট হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *