Home আলোচিত অবশেষে টিপ পরা ছবি মুছে ফেললেন সাজু খাদেম

অবশেষে টিপ পরা ছবি মুছে ফেললেন সাজু খাদেম

0
242

গত শনিবার কর্মস্থলে যাওয়ার পথে হয়রানির শিকার হয়েছেন তেজগাঁও কলেজের এক প্রভাষক। কপালে টিপ পরায় পুলিশ সদস্য কর্তৃক শিক্ষিকা হেনস্তার এই ঘটনা এখন ‘টক অব দ্য সিটি’। বিশেষ করে শিল্পীদের প্রতিবাদের চিত্র ‘টিপকাণ্ডে’ ঝড় তুলেছে।

একজন নারীকে হেনস্তার প্রতিবাদে শামিল হয়ে সোশ্যাল মিডিয়ায় কপালে টিপ পরা ছবি পোস্ট করেন অভিনেতা সাজু খাদেম। ক্যাপশনে লেখেন, ‘লাল টিপ, লাল সূর্য।’ কিন্তু প্রতিবাদ করতে গিয়ে উল্টো বুলিংয়ের শিকার হচ্ছেন এই অভিনেতা।

বিষয়টিতে মনক্ষুণ্ন হয়ে এ অভিনেতা বললেন, আমাকে গালি দেওয়া হচ্ছে। পোস্ট করা সেই ছবিতে অসংখ্য নেতিবাচক ও তাকে আক্রমণ করে মন্তব্য দেখা গেছে।

সোমবার সন্ধ্যার পর থেকে তার ফেসবুক পেইজে টিপ পরা ছবিটি দেখা যাচ্ছে না। তবে সে পোস্ট সরিয়ে ফেলা হলেও তার পেইজে বিভিন্ন পোস্টের নিছে সেই টিপ পরা ছবি দিয়ে নানান ধরনের মন্তব্য করছেন অনেকে।

সেই ছবিতে অসংখ্য নেতিবাচক ও আক্রমণাত্মক মন্তব্যের কারণেই সরিয়ে ফেলা হয়েছে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সামাজিক মাধ্যমে।

এর আগে সাজু খাদেম একটি গণমাধ্যমকে বলেন, ‘একজন নারীর সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। তার পাশে দাঁড়ানো কি আমাদের কর্তব্য নয়? প্রতিবাদ করতে গিয়ে আমি বুলিংয়ের শিকার হচ্ছি। মানুষ নানা রকম বাজে শব্দ ব্যবহার করে মন্তব্য করছেন, আমাকে গালি দিচ্ছে। যেকোনো প্রতিবাদের সময় যখন আমরা মা-বোনদের পক্ষে দাঁড়াই, তখনই এ ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। যে মানুষগুলো এসব নোংরামি করছেন, তাদের আইনের আওতায় আনা উচিত। তাদের বিরুদ্ধে সাইবার বুলিংয়ের মামলা হওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘স্বাধীন রাষ্ট্রে মা-বোনেরা কী ধরণের পোশাক পরবেন, সেই স্বাধীনতা তাদের আছে। এছাড়া টিপ পরা, শাড়ি পরা বাঙালির চিরায়ত সৌন্দর্য। বাঙালির সংস্কৃতিতে নারীদের টিপ পরার রেওয়াজ আছে। বাঙালির সংস্কৃতি ধারণ করা যাবে না, এটা কে বলেছে?’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here