রংপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ কারাগারে

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ রিপোর্টার: রংপুরের পীরগাছায় শারীরিক ও বাক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্বাস দাড়িয়া নামের এক বৃদ্ধকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রোববার রাতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর আগে শনিবার বিকেলে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উপজেলার অন্নদানগর ইউনিয়নের মমিন বাজার থেকে গ্রেফতার করে পুলিশ। পরে রাতে ওই প্রতিবন্ধীর মা মামলা করেন। গ্রেফতার আব্বাস দাড়িয়া উপজেলার পশ্চিম ব্রাক্ষণীকুন্ডা গ্রামের মৃত জবান তেলির ছেলে।

ভুক্তভোগীর পরিবার ও থানা সূত্র জানায়, ওই প্রতিবন্ধী শিশু মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকতো। ২৭ মার্চ বিকেলে প্রতিবন্ধী শিশুর মা বাড়ির পাশের কলা বাগানে ঘাস তুলতে গেলে আব্বাস দাড়িয়া প্রতিবন্ধী শিশুকে খড়ির ঘরে নিয়ে ধর্ষণচেষ্টা করেন। এতে মেয়েটি জোরে কান্নাকাটি করলে পাশের বাড়ির এক নারী এগিয়ে আসলে আব্বাস দাড়িয়া পালিয়ে যান। পরে তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। ঘটনার সাতদিন পর শনিবার বিকেলে স্থানীয় মমিন বাজারে তাকে দেখলে লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানার পর ভিকটিম ও অভিযুক্তকে থানায় নিয়ে আসি। পরে ভিকটিমের মা বাদী হয়ে মামলা করলে আব্বাস দাড়িয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *