মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে প্রকাশ্য দিবালোকে সাইদ টেলিকমে বিকাশ দোকানে চুরি সংঘটিত হয়েছে ।
শনিবার (২ এপ্রিল) উপজেলার চান্দরা পল্লীবিদুৎ এপেক্স ল্যঞ্জারি ফ্যাক্টরির উত্তরপাশে সাইদ টেলিকম বিকাশ দোকানে ২ লক্ষ ৯৩ হাজার টাকা চুরি সংঘটিত হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, সালাহ উদ্দিন ‘সাইদ টেলিকম’ বিকাশ, রকেট ও ফ্লেক্সিলোডের ব্যবসা করে আসছে। শনিবার দুপুর ২টায় তালা দিয়ে খাওয়া দাওয়া শেষে বিকাল সাড়ে ৩টার দিকে সময় দোকানের তালা খুলে ভেতরে প্রবেশ করে দেখে দোকানে দক্ষিণ পাশের পিছনে টিনের বেড়ার কাটা।
জানা যায়, চোরেরা বেড়া কেটে ভেতরে ঢুকে। এসময় চোরেরা ক্যাশ বাক্সে তালা ভেঙে রক্ষিত নগদ ২ লক্ষ ৭০ হাজার টাকা এবং একটি রেডমি মোবাইল সেট (যাহাতে বিকাশ একাউন্ট খোলা)। তার বিকাশ একাউন্টে ১ লক্ষ ২০ হাজার টাকা আছে, নগদ একাউন্টে ২৮ হাজার টাকা আছে। মোবাইল সেটের মূল্য ২৩ হাজার টাকা। নগদ টাকাসহ ২ লক্ষ ৯৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় সালাহ উদ্দিন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কালিয়াকৈর থানার ডিউটি অফিসার এসআই (উপ-পরিদর্শক) রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে প্রকাশ্য দিবালোকে চুরি সংঘটিত হওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
