Home দেশের খবর ঢাকা ২ কোটি ৩৪ লাখ টাকার সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি শুভ

২ কোটি ৩৪ লাখ টাকার সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি শুভ

0
124

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ২ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার ৫৭০ টাকা ব্যয়ে মারিশন-কামারপাড়া ভায়া পাহাড়পুর সোহরাবনগর সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (০১এপ্রিল) বিকেলে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও টাঙ্গাইল-০৭ আসনের এমপি খান আহমেদ শুভ।

ভাওড়া ইউনিয়নের চাঁনপুর এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভাওড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. আমজাদ হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, উপজেলা
(সাবেক) ভাইস-চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির, উপজেলা আ.লীগের সাবেক সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক প্রমুখ।

উপজেলা প্রকৌশলী সূত্র জানা গেছে, রাস্তাটি ২.৮১০ কিলোমিটার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-০৩ এর আর্থিক সহায়তায় বাস্তবায়ন
করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এ কাজের ব্যয় ধরা হয়েছ ২ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার ৫৭০ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here