মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে কেন্দ্রীয় কালীমাতার মন্দির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০১ এপ্রিল) দুপুরে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে মন্দিরের উদ্বোধন করেন, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা।
অনুষ্ঠানে কালীমাতার মন্দির কমিটির সভাপতি শ্রী সুভাষ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থেকে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-০৭ আসনের এমপি খান আহমেদ শুভ।
সেসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের পরিচালক প্রতিভা মুৎসুদ্দি, পৌর মেয়র সালমা আক্তার, উপজেলা আ.লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত প্রমুখ। এছাড়াও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।
