কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে (৩১ মার্চ) উপজেলার শ্রীফলতলী বাইপাস রোড সংলগ্ন শহীন ভবনের নিচ তলায় ডিজি ল্যাব এর অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাক পত্রিকার সংবাদদাতা কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক গণমুখ ও তানিম টিভি প্রতিনিধি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলীম অভি।
এ সময় বক্তব্য রাখেন- দৈনিক ভোরের পাতা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেন হান্নান, বাংলা টিভি ও ইনকিলাব পত্রিকার প্রতিনিধি উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, মাই টিভি প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, দৈনিক আমার সংবাদ ও ৭১ বাংলা টিভি প্রতিনিধি কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, মানবজমিন পত্রিকার কালিয়াকৈর প্রতিনিধি নাজমুল হাসান, মুক্ত বলাকা প্রতিনিধি জিল্লুর রহমান, প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি খোরশেদ আলম, বিজনেস বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি সোহেল রানাসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা।
বক্তারা প্রেসক্লাব তথা সাংবাদিকতার উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে সুচিন্তিত মতামত ব্যক্ত করেন।
