এবার নতুন ঘোষণা দিলেন জিৎ

টলিউডের হ্যান্ডসাম নায়ক জিৎ মানেই চমক। তার বড়পর্দার প্রতিটি কাজ নিয়েই হইচই পড়ে যায়। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘রাবণ’ ছবির শুটিং। শেষ হতে না হতেই নতুন আরেক ছবির ঘোষণা দিয়ে দিলেন জিৎ। ছবির নাম ‘চেঙ্গিস’। বুধবার (৩০ মার্চ) জিৎ দলবল নিয়ে সেরে ফেললেন এ ছবির মহরৎ।

নতুন ছবিতে জিতের বিপরীতে দেখা যাবে ‘প্রেমটেম’ খ্যাত অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কে।

শহরের চারপাশকে কেন্দ্র করেই তৈরি হবে এই পিরিয়ড ফিল্ম। ছবির সেট তৈরি হবে নয়ের দশককে কেন্দ্র করে। রাজেশ গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় এবং জিৎ ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেডের প্রযোজনায় আসছে ‘চেঙ্গিস’।

এই ছবিতে প্রথমবার জুটিতে অভিনয় করবেন জিৎ ও সুস্মিতা। অন্যতম প্রধান কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শতাফ ফিগার। ছবিতে আর কারা থাকবেন, তা এই মুহূর্তে না জানা গেলেও, শোনা যাচ্ছে কাস্টিংয়ে থাকবে চমক।

এই ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলাবেন মানস গঙ্গোপাধ্যায় এবং শিল্প নির্দেশনা আনন্দ আঢ্যর। সব ঠিক থাকলে খুব শীঘ্রই শুরু হবে ছবির শ্যুটিং।

‘চেঙ্গিস’ -র শুভ মহরতে হাজির ছিলেন কলাকুশলীরা। নিজেরদের সোশ্যাল পেজে সেই ছবি শেয়ার করেছেন তাঁরা। এছাড়া টিম ‘চেঙ্গিস’-র সঙ্গে পরিচয় করিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জিৎ নিজেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *