ঝালকাঠিতে নিজের পাতা ফাঁদেই যুবকের মৃত্যু!

মোঃ নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে দীর্ঘদিন যাবত কৃষক লিটনের ক্ষেতের ফসল নষ্ট করতো ইঁদুর। আর সেই ইঁদুর মারতে জমিতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলো লিটন লিটন (৩৫) নামের এক যুবক।

মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় ফাঁদে কারেন্ট লাইন আছে কিনা তা পরীক্ষা করতে ক্ষেতের বিতরে প্রবেশ করে ঐ কৃষক। বিদ্যুতের লাইন চেক করতে গেলে নিজের পাতা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান ৩৭ বছর বয়সী কৃষক মো. লিটন তালুকদার।

ঘটনাটি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পূর্ব কামদেবপুর গ্রামে ঘটেছে। নিহত কৃষক লিটন তালুকদার ঐ গ্রামের হানিফ তালুকদারের ছেলে।

নিজের পাতা ইঁদুরের ফাঁদে কৃষকের মৃতূর বিষয়টি নিশ্চিত করেছে নলছিটি থানার মোল্লাহাট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত পরিদর্শক আজিজুল বারি। তিনি জানিয়েছেন এই দুর্ঘটনায় কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল করে লাশ কৃঘকের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *