Home আলোচিত স্বাস্থ্য পরীক্ষা করাতে ব্যাংকক গেলেন ডিপজল

স্বাস্থ্য পরীক্ষা করাতে ব্যাংকক গেলেন ডিপজল

0
187

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যাংকক গিয়েছেন ঢাকাই সিনেমার ‘মুভি লর্ড’ খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সোমবার (২৮ মার্চ) দুপুরে একটি বিমানে তিনি দেশ ছাড়েন।

ডিপজলের পারিবারিক সূত্রে জানা যায়, তারা দেশের বাইরে ১০ থেকে ১২ দিন কাটাবেন। ঢাকা ত্যাগ করার আগে ডিপজল তার ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেন— ‘ব্যাংককে মেডিকেল চেকাপ এর জন্য যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

এর আগে ২০২০ সালের ডিসেম্বরে ডিপজল গুরুতর অসুস্থ হলে তাকে দুবাইয়ের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার হার্টে দুইটি ব্লক ধরা পড়ে। পরে সেখান থেকেই ওই বছর তিনি ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে তার শারীরিক চেকআপের পর সুস্থ হয়ে দেশে ফেরেন তিনি। দেশে ফিরে কয়েকটি সিনেমায় অভিনয় করেন এই অভিনেতা।

সুস্থ হয়ে এই অভিনেতা গেল ২৮ জানুয়ারি শিল্পী সমিতির সহ-সভাপতি পদে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। আসন্ন ২১ মে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক পদে লড়বেন।

উল্লেখ্য, ২০১৮ সালে হৃদরোগের সমস্যার কারণে দীর্ঘদিন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করান অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। সে সময় তার হার্টে রিং পরান চিকিৎসকরা। সুস্থ হয়েও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান তিনি। তবে করোনা সংকটের কারণে গত দুই বছর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে পারেননি ডিপজল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here