Home দেশের খবর ঢাকা মির্জাপুরে বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মির্জাপুরে বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
131

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

সোমবার (২৮ মার্চ) বিদ্যালয়ের দাতা সদস্য হযরত আলী মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৭ আসনের এমপি খান আহমেদ শুভ।

এসময় অন্যান্যের মধ্যে টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান, সহকারি পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মনসুর মুসা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মোজাহিদুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, যুবলীগের সাবেক আহ্বায়ক জি এস সেলিম, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সহিনুর রহমান খান, সম্পাদক আল মামুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন, বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম মাখনসহ সকল শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে ও ব্যাচ পরিয়ে বরণ করে নেয়া হয়। পরে আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here